মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় বাসের ধাক্কায় পথচারী বৃদ্ধ নিহত

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০২১ ইং
শৈলকুপায় বাসের ধাক্কায় পথচারী বৃদ্ধ নিহত
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় বাসের ধাক্কায় আরিফ শেখ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার বড়দাহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ শেখ ওই উপজেলার রানীনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সকালে বৃদ্ধ আরিফ শেখ রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি দ্রুতগামী বাস তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বাসের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ