মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মোট ২ লাখ ৪৭ হাজার কার্ড বিতরণ করা হবে

  • আপলোড তারিখঃ ০২-০২-২০২১ ইং
মোট ২ লাখ ৪৭ হাজার কার্ড বিতরণ করা হবে
আলমডাঙ্গায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথমে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতুর হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা এমএজি মোস্তফা ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা ও পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান। উদ্বোধনী দিনে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সকল ভোটারদের এবং ২ ও ৪ নম্বর ওয়ার্ডের কিছু অংশের ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এছাড়া বাকি ১৫টি ইউনিয়নে এ মাসের ১৭ তারিখ থেকে বিতরণ করা শুরু হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা এমএজি মোস্তফা ফেরদৌস জানান, আলমডাঙ্গা পৌরসভা ও ১৫টি ইউনিয়ন স্মার্ট কার্ড বিতরণের জন্য ২ লাখ ৪৭ হাজার স্মার্ট কার্ড পেয়েছি। পৌরসভায় বিতরণ শেষে পৌর নির্বাচনের পর পর্যায়ক্রমে তা বিতরণ করা হবে। স্মার্ট কার্ড পেতে পুরাতন জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে নতুন স্মার্ট কার্ড নিতে হবে। যারা জাতীয় পরিচয়পত্র হারিয়েছে, তারা ৩৪৫ টাকার ট্রেজারি চালানের কপি জমা দিতে হবে। এছাড়া স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবার জন্য স্লিপ পেয়েছে তারা সেই স্লিপ জমা দিয়েই নিজ নিজ কেন্দ্রগুলো থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিতে পারবেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ