মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাঁজা-তাড়িসহ আটক তিনজনের জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ ০২-০২-২০২১ ইং
গাঁজা-তাড়িসহ আটক তিনজনের জেল-জরিমানা
চুয়াডাঙ্গার পৃথক স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ার আশান শেখ, দীননাথপুরের আইয়ুব আলী ও দামুড়হুদার জয়রামপুরের মহিউদ্দিনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে দুজনকে গাঁজা ও একজনকে তাড়িসহ আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানাসহ কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত আশান শেখ (৫০) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া চকপাড়ার মৃত খেদের আলীর ছেলে, মহিউদ্দিন (৫৭) দামুড়হুদা উপজেলার জয়রামপুর চিলেপাড়ার মৃত আলী কদরের ছেলে এবং আইয়ুব আলী সদর উপজেলার দীননাথপুর দক্ষিণপাড়ার মৃত হাসেম আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপ-পরিদর্শক আকবর হোসেন ফোর্স নিয়ে চকপাড়ার আশান শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। আটকের পর আশান শেখের ঘরে তল্লাশি চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫ শ টাকা জরিমানা করেন। এদিকে, গতকাল দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই টিম জয়রামপুর চিলাপাড়ার মহিউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। আটককৃত মহিউদ্দিনের স্বীকারোক্তিতে তাঁর ঘরে তল্লাশি চালিয়ে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ভ্রাম্যমাণ আদালতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহিউদ্দিনকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫ শ টাকা জরিমানা করেন। অপর দিকে, গতকাল বিকেল ৫টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপ-পরিদর্শক আকবর হোসেন ফোর্স নিয়ে দীননাথপুরের নুড়িতলা মাঠে অভিযান চালানো হয়। এ সময় ৮০ লিটার তাড়িসহ আইয়ুব আলীকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন ভ্রাম্যমাণ আদালতে আইয়্বু আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়াসহ তাঁর কাছ থেকে ২ শ টাকা জরিমানা আদায় করা হয়। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ