মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা হাটকালুগঞ্জ ও পিরপুরের ঘাট সড়কে ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ০১-০২-২০২১ ইং
চুয়াডাঙ্গা হাটকালুগঞ্জ ও পিরপুরের ঘাট সড়কে ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা হাটকালুগঞ্জ ও পিরপুরের ঘাট সড়কে ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার ওই এলাকার মানুষের বহুদিনের চাহিত বিজ্র নির্মাণকাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চুয়াডাঙ্গার বাস্তবায়নে এ নির্মাণ কাজ করা হবে। নির্মাণ কাজের উদ্বোধনকালে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ