মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রাম’দা-চাইনিজ কুড়ালসহ রফিকুল আটক, মাদক উদ্ধার

  • আপলোড তারিখঃ ০১-০২-২০২১ ইং
রাম’দা-চাইনিজ কুড়ালসহ রফিকুল আটক, মাদক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় রাম’দা, ফেনসিডিল ও গাঁজাসহ রফিকুল মল্লিক (৩০) নামের একজনকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ। গত শনিবার দিবাদত রাত ৩টার দিকে সদর উপজেলার পিরোজখালী থেকে তাঁকে আটক করা হয়। আটক রফিকুল পিরোজখালী গ্রামের মৃত শাহ আলমের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) ভবতোষ রায়, কৃপা সিন্ধু মৃধা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী জিন্নাহসহ ফোর্স নিয়ে পিরোজখালীতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় রফিকুলের দেখানো স্থান থেকে ৭ বোতল ফেনসিডিল, ৫ শ গ্রাম গাঁজা, একটি রাম’দা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃত রফিকুলের বিরুদ্ধে মামলা দায়ের করে গতকাল রোববার তাঁকে আদালতে সোপর্দ করে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ