মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সহসভাপতি হলেন চুয়াডাঙ্গার ফরিদা ও পিকুল

  • আপলোড তারিখঃ ০১-০২-২০২১ ইং
সহসভাপতি হলেন চুয়াডাঙ্গার ফরিদা ও পিকুল
অবশেষে পূরণ হলো কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির শূন্যপদ সমীকরণ প্রতিবেদক: অবশেষে পূরণ হলো কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির শূন্যপদ। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শূন্যপদ ঘোষণা করেছেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। গতকাল রোববার রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির শূন্যপদে সহসভাপতি নির্বাচিত হন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার দুই কৃতী ছাত্র নেতা। এরা হলেন-জীবননগর পৌর এলাকার কাজিপাড়ার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ছেলে, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মিজানুর রহমান পিকুল ও একই উপজেলার হাসাদহের মৃত শাহজাহান আলী বিশ্বাসের মেয়ে, ডাকসুর সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত-মৈত্রী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদা পারভীন। প্রসঙ্গত, ২০১৯ সালের মে মাসে বাংলাশে ছাত্রলীগের তৎকালীন সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ৩০১ সদস্যের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন। কমিটি ঘোষণার পর পরই কেন্দ্রীয় কমিটিতে থাকা শতাধিক নেতার বিরুদ্ধে অনুপ্রবেশ, মাদক কারবার, চাকরিজীবী, বিবাহিতসহ নানা অভিযোগ ওঠে। ওই বছরের ডিসেম্বরে বিতর্কিত সেই নেতাদের পদচ্যুত করা হয়। তারপর থেকেই ৬৮টি পদ শূন্য হয়ে যায়। সেই শূন্যপদেই বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত হন মেধাবী ছাত্রনেতা মিজানুর রহমান পিকুল ও ফরিদা পারভীন। মিজানুর রহমান পিকুল বলেন, ‘আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী। আমাকে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ এর সহসভাপতি নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞ।’ এদিকে, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত হওয়ায় ফরিদা পারভীন ও মিজানুর রহমান পিকুলকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ