মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ৩০-০১-২০২১ ইং
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইমন আহম্মেদ রবিন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিন ঝিনাইদহ পৌর এলাকার ব্যাপারীপাড়ার রবিউল ইসলামের ছেলে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুপুরে রবিন মোটরসাইকেলযোগে মধুপুর থেকে ঝিনাইদহে ফিরছিলেন। পথের মধ্যে ঘটনাস্থলে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দিলে রাস্তার ওপর ছিটকে পড়েন রবিন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস কর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ