মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ফেনসিডিলসহ কানাইডাঙ্গার ময়না আটক

  • আপলোড তারিখঃ ৩০-০১-২০২১ ইং
দামুড়হুদায় ফেনসিডিলসহ কানাইডাঙ্গার ময়না আটক
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ কানাইডাঙ্গা গ্রামের ময়না খাতুন (২৩) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী কানাইডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়ার শামীমের স্ত্রী। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই কেরামত আলী, এএসআই গণপতি সরকার দামুড়হুদা থানাধীন কানাইডাঙ্গা দক্ষিণপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে শামীমের স্ত্রী ময়না খাতুনকে করা হয়। এসময় ময়না খাতুনের স্বামী শামীম দিয়ে পলিয়ে যায়। পরে তাদের গোয়াল ঘর তল্লাশী করে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত আসামী ময়না খাতুন ও তার স্বামী পলাতক আসামী শামীমের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-১৫, তাং-২৯/০১/২০২১।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ