মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘বীর নিবাস’ নির্মাণের আগেই বীরের বিদায়

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০২১ ইং
‘বীর নিবাস’ নির্মাণের আগেই বীরের বিদায়
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম উপহার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার ৫০ বছরপূর্তি উদ্যাপন উপলক্ষে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ১৪ হাজার ‘বীর নিবাস’ নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দেশের জেলা-উপজেলা পর্যায়ে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য তৈরি করে দেওয়া হবে একতলা বাড়ি। এই বীর নিবাসের তালিকাভুক্ত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক। ‘বীর নিবাস’ নির্মাণের আগেই এই বীর বিদায় নিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত মল্লিক বিশ্বাসের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। গত সোমবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকায় নেওয়ার আগেই এই বীর বিদায় নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বেলা সাড়ে তিনটায় গয়েশপুর হাইস্কুল মাঠে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন। রাত ৯টার দিকে গ্রামের কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন দলুসহ রাজনীতিবিদ, সামাজিক ও বিভিন্ন শ্রেণির মানুষ। সীমান্ত ইউনিয়নে ৪ নম্বর ওয়াডের্র মেম্বার ইসরাফিল হোসেন বলেন, মুক্তিযোদ্ধার সময় আনিসুল হকের অন্যতম ভূমিকা ছিল। তিনি সীমান্ত ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের কমান্ডার ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। গত সোমবার তাঁকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন বলেন, বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে যশোরের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বিকেলে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি আরও বলেন, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘বীর নিবাস’-এর তালিকাভুক্ত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান। তার আগেই শেষ শ্রদ্ধা জানাতে হলো তাঁকে। ‘বীর নিবাস’ নির্মাণের আগেই বিদায় নিলেন এই বীর।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ