চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাইফুল
- আপলোড তারিখঃ
২৯-০১-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা টার্মিনাল এলাকার মামুন ফিলিং স্টেশনের কাছ থেকে তাঁকে আটক করা হয়। আটক সাইফুল ইসলাম (৪২) আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামের মৃত আফসার বিশ্বাসের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব-৬ জানতে পারে চুয়াডাঙ্গা সদর বাস টার্মিনাল এলাকায় মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব- ৬ এর (ডিএডি) রেজাউল করিম ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে একাধিক মাদক মামলার আসামি সাইফুল ইসলামকে আটক করা হয়। ঘটনাস্থল থেকেই আটক আসামির শরীর তল্লাশী করে কমলা ও ঘিয়া রঙের ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে আটক আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে সদর থানা হেফাজতে সোপর্দ করে। আজ তাঁকে আদালতে হাজির করা হতে পারে বলে জানিয়েছে সদর থানার পুলিশ।
কমেন্ট বক্স