মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে দুই ইটভাটায় ৯০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০২১ ইং
জীবননগরে দুই ইটভাটায় ৯০ হাজার টাকা জরিমানা
ছাট সাইজের ইট তৈরি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলায় ছোট সাইজের ইট তৈরি ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে দুই ইটভাটাকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে আরও দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার জীবননগর উপজেলার কর্চাডাঙ্গা, শাহপুর ও রায়পুর এলাকায় এ ভ্রাম্যমাণ অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে কর্চাডাঙ্গা এলাকায় অবস্থিত মেসার্স লতিফ ব্রিকসকে নির্ধারিত সাইজ থেকে ছোট সাইজের ইট তৈরি ও মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৪৮ ধারায় ৭০ হাজার টাকা, মেসার্স খান ব্রিকসকে ৪৮ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও রায়পুরে মেসার্স শেখ স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ৩৮ ও ৫১ ধারায় ৮ হাজার টাকা ও শাহপুরে মেসার্স জনি স্টোরকে একই অপরাধে ২ হাজার টাকা জরিমানাসহ ৪টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান, ক্যাব প্রতিনিধি ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ