মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে রাশেদকে ৬ মাসের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ২৬-০১-২০২১ ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে রাশেদকে ৬ মাসের কারাদণ্ড
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মুরাদ (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার ওই মাদক বিক্রেতাকে আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। জানা গেছে, আলমডাঙ্গার মিয়াপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে মুরাদ এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করছেন বলে পুলিশ জানতে পারে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই কামরুল গতকাল সোমবার অভিযান চালিয়ে ক্যানেলপাড়া থেকে মুরাদকে আটক করেন। আটকের পর তাঁর কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট ও এক পুটলি গাঁজা উদ্ধার করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদক বিক্রি ও সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত মুরাদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ