মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জয়রামপুরে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে খাদে

  • আপলোড তারিখঃ ২৫-০১-২০২১ ইং
জয়রামপুরে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে খাদে
প্রতিবেদক, জয়রামপুর: দামুড়হুদার জয়রামপুরে ঘন কুয়াশার কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভূষিমাল বোঝাই একটি ট্রাক খাদে পড়ে গেছে। গতকাল রোববার সকাল আটটার দিকে দামুড়হুদা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি। প্রত্যাক্ষদর্শীরা জানান, সকালে একটি ট্রাক দর্শনা থেকে চুয়াডাঙ্গা অভিমুখে যাচ্ছিল। পথের মধ্যে ঘন কুয়াশায় রাস্তার ওপরে পড়ে থাকা মাটির স্তর দেখতে না পাওয়ায় তার ওপর চাকা উঠে গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের খাদের মধ্যে উল্টে যায়। এ সময় স্থানীয় ব্যক্তিরা  দ্রুত ট্রাকের ড্রাইভারকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্র নেয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ