মেহেরপুরে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
২৪-০১-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ খুশীলা খাতুন নামের এক নারী আটক হয়েছে। গতকাল শনিবার মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে অভিযান চালিয়ে খুশীলা খাতুনকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করে ডিবি পুলিশ। খুশীলা খাতুন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। গোপন সূত্রে খবর পেয়ে এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে সদর উপজেলার বুড়িপোতা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় আরও ৫টি মামলা রয়েছে বলে জানা গেছে।
কমেন্ট বক্স