মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেনারেল হাসপাতালে নাকি সাংবাদিক নিষিদ্ধ!

  • আপলোড তারিখঃ ২৪-০১-২০২১ ইং
মেহেরপুর জেনারেল হাসপাতালে নাকি সাংবাদিক নিষিদ্ধ!
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেনারেল হাসপাতালে সাংবাদিকদের প্রবেশাধিকারসহ সকল প্রকার সংবাদ সংগ্রহের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান। গতকাল শনিবার রাত ৮টার দিকে একদল সাংবাদিক মেহেরপুর জেনারেল হাসপাতালে গেলে ডা. মেহেদী হাসান তাঁদের এ নিষেধাজ্ঞার কথা জানান এবং সংবাদ সংগ্রহের জন্য তাঁদেরকে লিখিত অনুমতিপত্র নিয়ে আসতে বলেন। তবে হাসপাতালের উর্ধ্বতন কর্তৃপক্ষ এবিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মখলেসুর রহমান বলেন, ‘সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে আমি কিছুই জানি না। তবে আমি ডা. মেহেদী হাসানকে বলেছি হাসপাতালে যে সকল সাংবাদিক ভিডিও করছেন, তারা যেন ভিডিও না করেন। হাসপাতালে কিছু কিছু সাংবাদিক বিরক্ত করেন এবং যখন তখন ভিডিও করে এটা বন্ধ হওয়া দরকার। তিনি আরও বলেন, মনে হয় কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি আমরা বসে ঠিক করে নেব।’ এবিষয়ে জানতে চাইলে ডা. মেহেদী হাসান বলেন, হাসপাতালে কোনো সাংবাদিক প্রবেশ করতে কর্তৃপক্ষের লিখিত অনুমতি লাগবে। এখানে যে কোনো ধরণের স্থির ও ভিডিও চিত্র ধারণে সরকারের নিষেধাজ্ঞা আছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ