মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আয়নাল শেখ আটক

  • আপলোড তারিখঃ ২৩-০১-২০২১ ইং
চুয়াডাঙ্গায় চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আয়নাল শেখ আটক
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় চার কেজি গাঁজাসহ আয়নাল শেখ (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। গতকাল শুক্রবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভান্ডারদহ ছয় মাইল হঠাৎপাড়া থেকে আয়নাল শেখকে আটক করা হয়। আটক আয়নাল শেখ হঠাৎপাড়ার মৃত মোহর আলীর ছেলে। জানা যায়, গোপন সয়বাদের ভিত্তিতে খবর পেয়ে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিনের নেতৃত্বে ভান্ডারদহ ছয় মাইল হঠাৎপাড়ায় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আয়নাল শেখকে তার টিনসেড বাড়ী থেকে ৪ কেজি গাঁজাসহ আটক করে। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও আটক আয়নালকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারার মামলা করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ