মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় জমি নিয়ে বিরোধ, নারীসহ আহত ৪

  • আপলোড তারিখঃ ২৩-০১-২০২১ ইং
দামুড়হুদায় জমি নিয়ে বিরোধ, নারীসহ আহত ৪
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক নারীসহ চারজন আহত হয়েছে। গতকাল গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহতরা হলেন- উত্তর চাঁদপুর গ্রামের শওকত আলীর ছেলে মুন্নাফ আলী (৪০), একই এলাকার নাজমুলের স্ত্রী ময়না খাতুন (২৫), শওকত আলীর স্ত্রী হারিছন (৬০) ও লিটনের স্ত্রী নাহিদা খাতুন (২৫)। এ ঘটনায় লিটন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, উত্তর চাঁদপুর গ্রামের শওকত আলীর ছেলে মুন্নাফ আলী দোকান হতে বাড়ি ফেরার পথে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের আলফার ছেলে ইসরাফিল, জাহাঙ্গীর, আলম ও আলমের ছেলে মিরাজুল, জাহাঙ্গীরের ছেলে সাদিকুর, হঠাৎ অর্তকিতভাবে দেশীয় অস্ত্র, বাঁশ, লাঠি দিয়ে মারপিট করতে থাকে। খবর পেয়ে পরিবারের লোকজন মুন্নাফকে বাঁচাতে গেলে নাজমুলের স্ত্রী ময়না খাতুন, শওকত আলীর স্ত্রী হারিছন, লিটনের স্ত্রী নাহিদা খাতুনও আহত হয়। পরে স্থানীয় ব্যক্তিরা আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, উত্তর চাঁদপুর গ্রামে একটি মারামারি ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ