মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গ্রাহকদের পাশে থাকাই আমার ও আমার প্রতিষ্ঠানের ধর্ম

  • আপলোড তারিখঃ ২৩-০১-২০২১ ইং
গ্রাহকদের পাশে থাকাই আমার ও আমার প্রতিষ্ঠানের ধর্ম
করোনায় মৃতের পরিবারের হাতে দশ লাখ টাকার চেক প্রদানকালে দিলীপ কুমার আগরওয়ালা সমীকরণ প্রতিবেদক: করোনা মোকাবিলায় নিজের অমূল্য জীবন বিসর্জন দেওয়া সম্মুখ সারির যোদ্ধা স্বর্গীয় ডা. নির্মলেন্দু চৌধুরীর পরিবারের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দিয়েছে দেশের সুনামধন্য প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড। চলতি মাসের ১৫ তারিখে বগুড়া জেলা জুয়েলারি সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে স্বর্গীয় ডা. নির্মলেন্দু চৌধুরীর স্ত্রী উষা রানী চৌধুরীর হাতে চেকটি তুলে দেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, চুয়াডাঙ্গার সন্তান কৃতী ব্যবসায়ী বাবু দিলীপ কুমার আগরওয়ালা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলারী সমিতির সভাপতি, বগুড়া চেম্বারের প্রেসিডেন্ট ও বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপারসহ সূধীসমাজের নেতৃবৃন্দ। জানা যায়, প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব মোকাবিলায় দেশব্যাপী লকডাউনের শুরুতে অনেকেই যখন জীবন-মরণ ও লাভ-ক্ষতির হিসাব কষছিল ঠিক তখনই ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতিতে তাদের কাস্টমারদের পাশে থাকতে দশ হাজার কাস্টমারের জন্য ১০ লক্ষ টাকার ফ্রি জীবন বীমার ঘোষণা করেছিল। তাঁর এই দশ হাজার কাস্টমাদের হয়ে পুরো প্রিমিয়ামই পরিশোধ করছে ISO CERTIFIED প্রতিষ্ঠানটি। মূলত ডা. নির্মলেন্দু চৌধুরী ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের কাস্টমার হওয়ায় তাঁর পরিবার এই সহায়তা পেল। এসম্পর্কে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক ও এফবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট কৃতী ব্যবসায়ী বাবু দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে গ্রাহকদের পাশে থাকাই আমার ও আমার প্রতিষ্ঠানের ধর্ম। আমরা মনে করি আমাদের প্রতিটি কাস্টমারই আমাদের পরিবারের এক একটি সদস্য। আর আমরা আমাদের প্রতিটি সদস্যের পাশে থাকতে চাই শুধু সুখের দিনে নয় দুঃখের দিনেও।’


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ