মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর কাটার অভিযোগ

  • আপলোড তারিখঃ ২২-০১-২০২১ ইং
মেহেরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর কাটার অভিযোগ
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর বিসিক শিল্পনগরীর পিছনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অবৈধ পুকুর কাটার অভিযোগ উঠেছে। জানা যায়, মেহেরপুর শহরের বড় বাজার এলাকার খোকন নামের এক ব্যক্তি বিসিক শিল্পনগরীর পিছনে তাঁর জমিতে পুকুর খনন শুরু করেছেন। সরকারি কর্মকর্তাদের চোখকে ফাঁকি দেওয়ার জন্য অফিস চলাকালীন সময়ের পরে বিকেল থেকে শুরু করে সারা রাতব্যাপী পুকুর খনন করছেন। সঙ্গে সঙ্গে ট্রাক্টরযোগে দ্রুত সেখান থেকে মাটি অন্য স্থানে নিয়ে যাচ্ছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া নির্দেশ উপেক্ষা করে পুকুর খনন করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ