মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গুড়িয়ে দেওয়া হলো ১০টি ইটভাটা

  • আপলোড তারিখঃ ২২-০১-২০২১ ইং
গুড়িয়ে দেওয়া হলো ১০টি ইটভাটা
ঝিনাইদহে ২য় দিনের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তরের অভিযানের ২য় দিনে গুড়িয়ে দেওয়া হয়েছে ১০টি অবৈধ ইটভাটা। এ নিয়ে গত দুই দিনে জেলার সদর, হরিণাকুণ্ডু ও শৈলকুপা উপজেলায় ২০টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও ৪টি ইটভাটায় জরিমানা করা হয় ২৪ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার সকালে শৈলকুপা উপজেলার পৌর এলাকায় অভিযান চালানো হয়। এর নেতৃত্বে দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ও যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার। সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর ও উপজেলার বিভিন্ন গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ১০টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। উপ-পরিচালক সাঈদ আনোয়ার বলেন, ‘আমরা বুধবার থেকে ঝিনাইদহে অভিযান শুরু করেছি। যে ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, জেলা প্রশাসনের অনুমোদন নেই, এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ