মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে হেরোইন সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ২২-০১-২০২১ ইং
মেহেরপুরে হেরোইন সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে হেরোইন সেবনের দায়ে শামিমুল বিশ্বাস রাজা নামের এক যুবককে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল আলম। কারাদণ্ডপ্রাপ্ত রাজা মেহেরপুর শহরের বোসপাড়ার মাসুদ বিশ্বাসের ছেলে। জানা যায়, গতকাল মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা রাজাকে বাসস্ট্যান্ড এলাকা থেকে হেরোইন সেবনরত অবস্থায় আটক করেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলমকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০০ এর ৩৬ (১) ধারায় রাজাকে কারাগারে প্রেরণ করে। এসময় তাঁর কাছ থেকে ২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইন আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ