মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত ইউপি সদস্য গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২১-০১-২০২১ ইং
আলমডাঙ্গায় চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত ইউপি সদস্য গ্রেপ্তার
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সাইদ মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামের এক মহিলাকে চাকরি দেওয়ার নাম করে টাকা গ্রহণ করেন বকশিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে বর্তমান ইউপি সদস্য সাইদ হাসান। চাকরি না দিয়ে ঘুরাতে থাকলে ওই নারী টাকা ফেরত চান। একপর্যায়ে তাঁকে একটি চেক প্রদান করেন সাইদ হাসান। চেকটি নিয়ে ব্যাংকে গেলে ওই অ্যাকাউন্টে কোনো টাকা না থাকায় ব্যাংক তাঁকে ফিরিয়ে দেয়। ২০১৯ সালে চুয়াডাঙ্গা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন ওই নারী। এ মামলায় আদালত সাঈদ মেম্বারকে এক বছরের সাজা প্রদান করেন। গতকাল বুধবার রাতে থানার এসআই আমিনুল ফোর্সসহ তাঁকে গ্রেপ্তার করেন। গতকালই তাঁকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ