মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপলোড তারিখঃ ২১-০১-২০২১ ইং
মেহেরপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মেহেরপুর, প্রতিবেদক: মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর গ্রামে গলায় ওড়না পেঁচিয়ে আসমা খাতুন (২৬) নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। তবে তাঁর বাবার পক্ষের লোকজনের দাবি আসমাকে শ্বশুর পক্ষের লোকজন শ্বাসরোধে হত্যা করেছে। এরপর তাঁরা ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করছে। ২ কন্যা সন্তানের জননী আসমা খাতুন ইসলামনগর গ্রামের বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী আব্দুর রহমানের স্ত্রী। গতকাল বুধবার বিকেল চারটার দিকে স্বামীর ঘরের আড়া থেকে আসমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল। নিহত আসমা খাতুনের খালাতো বোন শাম্মী আক্তার জানান, আসমার স্বামী গত এক বছর আগে বিদেশ গিয়েছেন। স্বামী বিদেশ যাওয়ার পর থেকে আসমার শ্বশুর পক্ষের লোকজন তাঁকে নানাভাবে অত্যাচার করে আসছিল। আসমাকে তাঁর শ্বশুর পক্ষের লোকজনই শ্বাসরোধে হত্যা করে ঘরের আড়ায় ঝুলিয়ে রেখেছে বলে মনে হচ্ছে। মেহেরপুর সদর থানার এসআই শরিফ হাবীব জানান, খবর পেয়ে আসমা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার শরীরে কোনো আঘাতের আলামত নেই। হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বিষয়টি বোঝা যাবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ