মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেয়র পদের ৪ প্রার্থীসহ ৪৯ জনের মনোনয়ন বৈধ

  • আপলোড তারিখঃ ২০-০১-২০২১ ইং
মেয়র পদের ৪ প্রার্থীসহ ৪৯ জনের মনোনয়ন বৈধ
আলমডাঙ্গা পৌর নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন আলমডাঙ্গা অফিস: আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত হাসান কাদীর গনু, বিএনপি মনোনীত মীর মহিউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী জেলা জাসদের সভাপতি এম সবেদ আলী ও আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মতিয়ার রহমান ফারুকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন অফিস। এছাড়াও সংরক্ষিত আসনে ১৩ জনসহ ও সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা তারেক আহম্মেদ। এদিকে, আলমডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেন ঋণ খেলাপির দায়ে অযোগ্য বিবেচিত হয়েছেন। এছাড়াও ২ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডের ২ জন প্রার্থী মজিবুল হক ও দেলোয়ার হোসেন পৌর হাটের টাকা পরিশোধ না করায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ করলে তারা গতকালই টাকা পরিশোধ কল্পে নির্বাচন অফিসে সমুদয় টাকা জমা দিয়ে বৈধতা লাভ করেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ