মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২০-০১-২০২১ ইং
মেহেরপুরে হেরোইনসহ যুবক গ্রেপ্তার
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে হেরোইনসহ ফখরুল ইসলাম নামের এক যুবক গেপ্তার হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ফখরুলকে গ্রেফতার করা হয়। ফখরুল মেহেরপুর শহরের ঘোষপাড়ার আব্দুর রশীদের ছেলে। জানা যায়, গোপন সূত্রে ভিত্তিতে খবর পেয়ে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নানের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ফখরুলের কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ