মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে লাটাহাম্বারের ধাক্কায় পথচারী নিহত

  • আপলোড তারিখঃ ১৯-০১-২০২১ ইং
হরিণাকুণ্ডুতে লাটাহাম্বারের ধাক্কায় পথচারী নিহত
প্রতিবেদক, হরিণাকুণ্ড: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ইঞ্জিনচালিত লাটাহাম্বারের ধাক্কায় রবিউল ইসলাম (৫৬) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা তিনটার দিকে হরিণাকুণ্ডু থানর তৈলটুপি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসালাম তৈলটুপি গ্রামের হাতেম আলী বিশ্বাসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে গ্রামের মাঠ থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রবিউল। এসময় ঝাউদিয়া এলাকা থেকে বিশ্বাস ব্রিক্সের একটি মাটিবোঝাই লাটাহাম্বা তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, ‘এ ঘটনায় মাটিবোঝাই ওই লাটাহাম্বা গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। দ্রুত এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ