মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আতঙ্কের মধ্যে শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

  • আপলোড তারিখঃ ১৯-০১-২০২১ ইং
আতঙ্কের মধ্যে শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা
ঝিনাইদহ অফিস: দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপায় কাউন্সিলর প্রার্থীসহ আওয়ামী লীগের এক নেতা নিহত হওয়ার রেশ কাটতে না কাটতে আবারও নির্বাচনী সাইরেন বেজে উঠেছে। এবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৮ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই দিন ফরিদপুরের মধুখালী, রাজশাহীর পবা ও কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি, বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, গত ৪ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা। তাঁর মৃত্যুও পর পদটি শূন্য রয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ