মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘জীবনে বেঁচে থাকলে আর কখনো ভোট করব না’

  • আপলোড তারিখঃ ১৯-০১-২০২১ ইং
‘জীবনে বেঁচে থাকলে আর কখনো ভোট করব না’
গাংনীতে ভোটে হেরে এক প্রার্থীর পানিতে ডুব দিয়ে কানধরে উঠবস গাংনী অফিস: জীবনে আর কখনও ভোট করবেন না বলে কান ধরে উঠবস করলেন মোকলেছুর রহমান নামের এক ব্যক্তি। তিনি মেহেরপুর গাংনী পৌরসভা নির্বাচনের (১৬ জানুয়ারি) ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে শোচনীয় পরাজয় বরণ করেছেন। বাড়ির পাশের খালের পানিতে কান ধরে উঠবস করে তিনি এ শপথ করেন। যার ৫২ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, শীতের সকালে ঠাণ্ডা পানিতে কান ধরে পানিতে ডুব দিচ্ছেন মোকলেছুর রহমান। এসময় তিনি বলছেন, ‘জীবনে বেঁচে থাকা পর্যন্ত কাউন্সিলর পদে ভোট আর করব না, করব না, করব না।’ এসময় তিনি ঠাণ্ডা পানিতে সাতটি ডুব দিয়ে আর কখনও ভোট না করার প্রতিজ্ঞা করেন। `` এ প্রসঙ্গে পরাজিত প্রার্থী মোকলেছুর রহমান বলেন, ‘সবাই আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছে। শেষ পর্যন্ত দেখলাম টাকার কাছে সবাই বিক্রি হয়ে গেছে। ভোটের আগের দিন দুপুর বেলা পর্যন্ত আমার ভোট ছিল। দুপুরের পর বিক্রি হয়ে আমার ভোট আর নেই। দেখছি হাজারের নোট সবার পকেটে পকেটে চলে গেল, আর আমার ভোট উল্টে গেল। এতে মানুষের মনোভাব আমি বুঝতে পেরে ভোট না করার তওবা করলাম। বুঝলাম ভালো লোকের জন্য ভোট না।’ এদিকে, মোকলেছুর রহমানের ভাইরাল ভিডিও নিয়ে এখন এলাকার নানা আলোচনা-সমালোচনা চলছে। প্রসঙ্গত, ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ফাইল ক্যাবিনেট প্রতীকে নাছির উদ্দীন ৩৩৪ ভোট পেয়ে জয়লাভ করেন। বর্তমান কাউন্সিলর নবীর উদ্দীন (ডালিম) ৩১৭ ভোট, রবিউল ইসলাম (গাঁজর) ২৬৩ ভোট, মোকলেছুর রহমান (টেবিল ল্যাম্প) ১২৫ ভোট, আজির উদ্দীন (স্ক্রু ড্রাইভার) ৯৫ ভোট ও মনিরুজ্জামান (পানির বোতল) ৮৬ ভোট পান।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ