মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অবৈধভাবে মাটি কাটায় দুজনের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০২১ ইং
অবৈধভাবে মাটি কাটায় দুজনের কারাদণ্ড
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে অবৈধভাবে পুকুরে মাটি কাটার অপরাধে ২ ব্যক্তিকে ২ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের মল্লিক শেখের ছেলে ইমাদুল ইসলাম (২৭) ও গাড়াডোব গ্রামের দীন মোহাম্মদের ছেলে আনোয়ার হোসেন (২৬)। গতকাল রোববার দুপুরে মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান জানান, রোববার দুপুরে আমঝুপি কালীতলা পাড়ার সড়কের পাশে ব্রিজ সংলগ্ন পুকুরের মাটি কাটা হচ্ছে, খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাটি-বালি সংরক্ষণ আইন-২০১০ এর ৫ ধারা অনুযায়ী দুই জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে ২ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। আটক দুজন জরিমানার টাকা দিতে ব্যর্থ হওয়ায় তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ