মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যাান, স্কুলছাত্রীকে মারধর!

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০২১ ইং
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যাান, স্কুলছাত্রীকে মারধর!
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে হলুদপট্টির আজিরণ মোড়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন যাবত একই গ্রামের স্ট্রিয়ারিং গাড়ি চালক মিণ্টুর ছেলে মারুফ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তার প্রেমে সাড়া দেয়নি ওই স্কুলছাত্রী। গতকাল রোববার আলমডাঙ্গা আলিয়া মাদ্রাসাপাড়ার আশরাফুল স্যারের নিকট প্রাইভেট পড়ে বিকেল ৫টার দিকে বাড়ি ফিরছিল ওই স্কুলছাত্রী। বখাটে মারুফ পৌর এলাকার হলুদপট্টির আজিরণ মোড়ে অবস্থান করছিল। ওই স্কুলছাত্রী আজিরণ মোড়ে পৌঁছালে মারুফ তার স্কুল ব্যাগ টানাহেঁচড়া করতে থাকে। সে প্রতিবাদ করলে স্কুলছাত্রী বেধড়ক মারধর করে। এই ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে বখাটে মারুফের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ