সালাউদ্দিন চান্নু সভাপতি ও রিংকু সম্পাদক
- আপলোড তারিখঃ
১৭-০১-২০২১
ইং
চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির নতুন কমিটির অনুমোদন
নিজস্ব প্রতিবেদক:
হাজী সালাউদ্দিন চান্নুকে সভাপতি ও হাজী মো. মাহাবুবুল আলম রিংকুকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতি নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার জেলা পরিবেশক সমিতির সাধারণ সভায় ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সন্ধ্যায় চুয়াডাঙ্গা বড় বাজার ফেরীঘাট রোড়ে অবস্থিত মুক্তিযোদ্ধা মার্কেটে সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা পরিবেশক সমিতির সভাপতি হাজী মো. সাহাবুদ্দিন মল্লিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, চুয়াডাঙ্গা শিল্প ও বণিক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন মালিক। চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের জগলু, সাধারণ সম্পাদক ও পরিবেশক সমিতির উপদেষ্টা ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পরিবেশক সমিতির উপদেষ্টা অ্যাড. আলমগীর হোসেন প্রমুখ।
সভায় ১৫ সদস্যের নতুন কমিটির নাম প্রস্তাব করা হলে সর্বস্মতিতে তা অনুমোদিত হয়। কমিটির সদস্যরা হলেন, সভাপতি হাজী সালাউদ্দিন চান্নু, সহ সভাপতি হাজী মো. মাসুদুর রহমান ও আসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মো. মাহাবুবুল আলম রিংকু, সহসাধারণ সম্পাদক সেলিম রেজা ও ইকবাল মাহমুদ টিটু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন টুটুল, সহ সাংগঠনিক সম্পাদক হাজী সামসুল আলম বাবু, অর্থ সম্পাদক আরিফুজ্জামান জুয়েল, ধর্ম সম্পাদক হাজী তৌফিকুল ইসলাম জোয়ার্দ্দার শাহীন, দপ্তর সম্পাদক সামিউল আওয়াল অপু, প্রচার সম্পাদক পলাশ কুমার সাহা, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুর রহমান জোয়ার্দ্দার মিলন, নির্বাহী সদস্য হাজী মো. সাহাবুদ্দিন মল্লিক ও তহিবুর রহমান জোয়ার্দ্দার বাবু।
কমেন্ট বক্স