মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে দালালসহ আটক ৬

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০২১ ইং
মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে দালালসহ আটক ৬
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর সামন্তা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে দালালসহ ৬ বাংলাদেশিকে আটক করেছে ৫৮ বিজিবি। গত বুধবার রাতে সামন্তা সীমান্তে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার সরনখোলা থানার রাজাপুর গ্রামের আব্দুল সবুরের ছেলে আল বারু (৩৪), একই জেলার মোড়লগঞ্জ থানার আমতলী গ্রামের মাহমুদ শেখের ছেলে শামীম হোসেন (২৫), মোড়লগঞ্জ গ্রামের বাবুল মিয়ার মেয়ে সালমা আক্তার (৪০), খুলনা জেলার কুলিরবাগান থানার পুরানা মাইল গ্রামের জয়নালের ছেলে ইউনুস আলী (২৬), পারাপারে সহায়তাকারী দালাল মহেশপুর থানার বাউলি গ্রামের সালা উদ্দিনের ছেলে পারভেজ (২০) ও সামন্তা গ্রামের ওলিয়ারের ছেলে লিটন (১৯)। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে দুই দালালসহ ৬ জনকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ