মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দায় স্বীকার করলেন টেকনিশিয়ান আসাদ

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০২১ ইং
দায় স্বীকার করলেন টেকনিশিয়ান আসাদ
মেহেরপুর জেনারেল হাসপাতালের সার্জিক্যাল উপকরণ চুরি প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্রাদার (মেইল নার্স) আসাদুল হক আসাদ সরকারি সার্জিক্যাল-সামগ্রী প্রথমে নিজের বলে দাবি করলেও পরবর্তীতে চুরির কথা স্বীকার করেছেন। আসাদুল হক আসাদ মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। রাত সাড়ে আটটার দিকে হাসপাতালে ডিউটি থেকে ফেরার সময় ব্যাগভর্তি সার্জিক্যাল উপকরণসহ রোগীর স্বজন ও এক দল সাংবাদিক তাঁকে আটক করেন। অভিযোগে জানা যায়, মাঝে মধ্যে আসাদ রাতে ব্যাগভর্তি সার্জিক্যাল-সামগ্রী নিয়ে যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ইমারজেন্সি বিভাগে বিভিন্ন সার্জিক্যাল সামগ্রী ব্যাগে ভরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেন তিনি। এসময় রোগীর এক স্বজন বিষয়টি দেখে সাংবাদিকদের খবর দেন। খবর পেয়ে এক দল সাংবাদিক ও রোগীর স্বজনেরা হাসপাতাল গেটে আসাদকে থামিয়ে চ্যালেন্স করেন। আসাদুল প্রথমে ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি ব্যাগ খুলে দেন। ব্যাগে ভর্তি সরকারি ব্যান্ডেজ, গজ, হেক্সিসল, ভায়োডিনসহ বিভিন্ন সার্জিক্যাল উপকরণ পাওয়া যায়। আসাদুল হক আসাদ বলেন, ‘আমি একজন টেকনিশিয়ান। বিভিন্ন ক্লিনিকসহ গ্রাম-গঞ্জে হাড়জোড়াসহ বিভিন্ন জটিল ছেড়া ফাটার চিকিৎসা দিয়ে থাকি। তাই এগুলো আমার ব্যাগে রয়েছে।’ তবে তিনি জনসম্মুখে স্বীকার করে করেন, ব্যাগে রক্ষিত সার্জিক্যাল-সামগ্রী হাসপাতালের। তিনি এগুলো গোপনে নিয়ে যাচ্ছিলেন। ভবিষ্যতে আর কোনো দিন এমন কাজ করবেন না বলে উপস্থিত সকলের কাছে ক্ষমা চান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোখলেসুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেয়। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ