আন্দুলবাড়ীয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত
- আপলোড তারিখঃ
১৫-০১-২০২১
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগরের আন্দুলবাড়ীয়ায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গৃহবধূসহ তিনজন গুরুতর জখম হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে আন্দুলবাড়ীয়া গ্রামের খাঁপাড়ায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা হয়েছে। আহতরা হলেন- আন্দুলবাড়ীয়া গ্রামের খাঁপাড়ার মৃত মোবারক খানের ছেলে রবিউল ইসলাম খান (৫৫), রবিউলের স্ত্রী আকলিমা ও তাঁদের ছেলে আমিনুল।
রবিউল ইসলাম খান জানান, ‘ছাগলে খেত-গাছ খাওয়াকে কেন্দ্র করে সকালে আমার প্রতিবেশী জলিল মণ্ডল ও তার ছেলে আসমত আলী আমাদের বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমরা তার প্রতিবাদ করলে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে আমাদেরকে গুরুত্বর জখম করে। আমরা জীবননগর হাসপাতালে চিকিৎসা শেষে থানায় মামলা করেছি।’ জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমেন্ট বক্স