চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় গাঁজা সদৃশ গাছ উদ্ধার
- আপলোড তারিখঃ
১৫-০১-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক এলাকার মধ্যে বিপুল পরিমাণ গাঁজা সদৃশ গাছের সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ কথিত গাঁজা গাছের সন্ধান পায়। পুলিশ বলছে, উদ্ধারকৃত গাছগুলো বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করা হবে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক এলাকার বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ গাঁজা সদৃশ গাছ আছে, এমন সংবাদ পায় সদর থানার পুলিশ। পরে সন্ধায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষার জন্য কিছু গাছ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর থানায় নেয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক বাসিন্দাদের দাবি, এটি গাঁজা গাছ নয়। গাঁজা গাছের মতোই বনসিদ্ধী গাছ। সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কেউ গাঁজা গাছের চাষ করবে, তা অসম্ভব।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক এলাকার মধ্যে বিপুল পরিমাণ গাঁজা গাছ আছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজা সদৃশ গাজ দেখতে পায়। কিছু গাছ উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের নিকট পাঠানো হবে। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে এটা গাঁজা গাছ কি না।’
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, ‘হাসপাতালের আবাসিক এলাকায় ফাঁকা জায়গায় সবজি বাগান আছে। এই গাছগুলোর সম্পর্কে আমি কিছুই জানি না। পুলিশ এসে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে।’
কমেন্ট বক্স