মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর পৌর নির্বাচনে নৌকার কান্ডারি রফিকুল ইসলাম রফিক

  • আপলোড তারিখঃ ১৪-০১-২০২১ ইং
জীবননগর পৌর নির্বাচনে নৌকার কান্ডারি রফিকুল ইসলাম রফিক
প্রতিবেদক, উথলী: চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য দেশের ৫৬টি পৌরসভা নির্বাচনে মেয়র পদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে। জীবননগর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকার কান্ডারি হলেন জীবননগর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক। গতকাল বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা থেকে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। রফিকুল ইসলাম রফিক পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তিন-তিনবারের নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর। গতবার নির্বাচনেও তিনি মেয়র পদে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। তবে দলীয় মনোনয়ন না পাওয়ায় কেন্দ্রীয় সিদ্ধান্তে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। এবার নৌকা প্রতীক পাওয়ায় তিনি এবং তাঁর দলের নেতা-কর্মীরা উচ্ছ্বসিত।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ