সভাপতি মার্টিন হীরক ও সম্পাদক জয়ন্ত সিংহ
- আপলোড তারিখঃ
১৪-০১-২০২১
ইং
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা কমিটির অনুমোদন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার ১০১ সদস্যবিশিষ্ট্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৬ ডিসেম্বর আগামী তিন বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশ গুপ্ত। গতকাল বুধবার এ সংক্রান্ত একটি চিঠি চুয়াডাঙ্গায় এসে পৌঁছায়। কমিটিতে ডা. মার্টিন হীরক চৌধুরীকে সভাপতি ও জয়ন্ত সিংহ রায়কে সাধারণ সম্পাদক করা হয়েছে। এর আগে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হলে ৫ ডিসেম্বর একটি পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে অনুমোদনের জন্য পাঠানো হয়। কমিটিতে সভাপতিমণ্ডলী হিসেবে শ্যাম সুন্দর আগরওয়ালা, অমল কুমার বিশ্বাস, অমর দ্বীপ আগরওয়ালা, দেবেন্দ্রনাথ দোবে, যাদব কুমার প্রামাণিক, শেখর স্যান্নালসহ কমিটিতে বিভিন্ন পদে ১০১ জন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
কমেন্ট বক্স