নৌকার মাঝি গনু, ধানের শীষ পেলেন মীর মহি
- আপলোড তারিখঃ
১৪-০১-২০২১
ইং
আলমডাঙ্গা পৌরসভা নির্বাচন : বড় দুই দুলের মনোনয়ন চূড়ান্ত
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন (নৌকা) পেলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান পৌর মেয়র হাসান কাদির গনু। গতকাল বুধবার বিকেলে গণভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের ওই সভায় পৌরসভা নির্বাচনের (চতুর্থ ধাপ) চূড়ান্ত প্রার্থী তালিকা অনুমোদন দেন দলের সভানেত্রী শেখ হাসিনা।
অপর দিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন (ধানের শীষ) পেয়েছেন সাবেক মেয়র আলহাজ্ব মীর মহি উদ্দীন। গত মঙ্গলবার রাজধানীর নয়া পল্টনে বিএনপি দলীয় কার্যালয়ে তাঁর হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফুজ্জামান শরীফ, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলুসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ২৬ জানুয়ারি ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।
কমেন্ট বক্স