মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর-দর্শনা মহাসড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত-৪

  • আপলোড তারিখঃ ১৩-০১-২০২১ ইং
জীবননগর-দর্শনা মহাসড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত-৪
প্রতিবেদক, উথলী: জীবননগর-দর্শনা মহাসড়কের উথলী গ্রামের মোল্লাবাড়ির নিকট প্রাইভেট কার (ঢাকা মেট্রো-খ ১২-৭৮৭০) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় দর্শনা থেকে ছেড়ে আসা প্রাইভেট কারটি উথলী গ্রামের মোল্লা বাড়ির নিকট পৌঁছালে গাড়ির সামনের চাকা বাস্ট হয়ে পার্শ্ববর্তী একটি টিনের তৈরি পায়খানা ভেঙে খাদের মধ্যে চলে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ির মধ্যে থাকা ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। আহতরা হলেন, দর্শনা থানার মোহাম্মদ পুরের সিজান (২৪), দক্ষিণ চাঁদপুর গ্রামের আশরাফুল ইসলাম (২৩), দর্শনা শহরের হিমেল (২৬) ও জীবননগর উপজেলার উথলী গ্রামের হামিদুর রহমানের ছেলে রাসেল (২২)। আহতদের মধ্যে সিজানের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ