মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

  • আপলোড তারিখঃ ১৩-০১-২০২১ ইং
মেহেরপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
প্রতিবেদক, মেহেরপুর: হেরোইন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় কুতুব উদ্দীন নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতী কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত কুতুবউদ্দিন মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের খাদেম আলীর ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার তৎকালীন এসআই উত্তম কুমার ভট্টাচার্য্যরে নেতৃত্বে গোভীপুর গ্রামের খাদেম আলীর ছেলে কুতুব উদ্দিনের বাড়িতে অভিযান চালান। এই অভিযানে তাঁর বাড়ি থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওই ঘটনায় এসআই উত্তম কুমার ভট্টাচার্য্য বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ২, মেহেরপুর থানা। সেশন কেস নম্বর ৩৭/২০১৩, জিআর কেস নম্বর ৭৪২/১২। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৭ জন সাক্ষী তাঁদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি কুতুব উদ্দিন দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি কাজী শহীদ এবং আসামি পক্ষে খন্দকার আব্দুল মতিন কৌশলী ছিলেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ