মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় তিন প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১২-০১-২০২১ ইং
চুয়াডাঙ্গায় তিন প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, মাস্ক পরিধান না করা এবং ফার্মেসির নাম লাইসেন্সের সঙ্গে মিল না থাকার অপরাধে তিন ওষুধ ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান। ভ্রাম্যমাণ আদালতে তিনি মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ওষুধ আইন ১৯৪০ এর ১৮ ও ২৭ ধারায় বাংলাদেশ ঔষধালয়কে ৪ হাজার টাকা, ফার্মেসির নাম লাইসেন্সের সঙ্গে মিল না থাকায় এক ফার্মেসির মালিককে একই আইন ও ধারায় ২ হাজার টাকা এবং মাস্ক পরিধান না করার অপরাধে একজন ফার্মেসির মালিককে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুব। সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী ও অফিস সহায়ক আরমান আলী।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ