মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে নারীর কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ১২-০১-২০২১ ইং
মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে নারীর কারাদণ্ড
মুজিবনগর অফিস: মুজিবনগর উপজেলার মহাজনপুর বাজারে মুদি দোকানি সালেহা খাতুনকে গাঁজা রাখার অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যয় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মুজিবনগর উপজেলার মহাজনপুর বাজারে মুদির দোকান ব্যবসায়ী ওয়াশিম আকরামের স্ত্রী সালেহা খাতুন মুদি দোকানে গাঁজা বিক্রি করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম পুলিশ সদস্যদের নিয়ে ওই মুদির দোকানে অভিযান চালিয়ে ১৪০ গ্রাম গাঁজাসহ সালেহা খাতুনকে আটক করা হয়। এ সময় মাদক রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সরণি ১৯ (ক) অনুসারে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫ শ টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সালেহার স্বামী ওয়াসিম আকরাাম বাড়ি থেকে পালিয়ে যায়। পরে ওয়াসিমের বাড়ি তল্লাশি করে আরও ৫ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সালেহার স্বামী ওয়াসিম আকরামের নামে মাদক আইনে মামলা হবে বলে জানান ভ্রাম্যমাণ আদালত।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ