মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১২-০১-২০২১ ইং
মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ লিখন মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার সন্ধ্যার দিকে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত লিখন মিয়া মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ডিবির এসআই অজয় কুমারের নেতৃত্বে ডিবির একটি দল রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের কাছ থেকে লিখন মিয়াকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে ডিবির এসআই আহসান, জসিম উদ্দিনসহ ডিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ