মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডু পৌর নির্বাচনে দুই স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

  • আপলোড তারিখঃ ১১-০১-২০২১ ইং
হরিণাকুণ্ডু পৌর নির্বাচনে দুই স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুই স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল রোববার (১০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি শাহিনুর রহমান রিণ্টু ও আওয়ামী লীগ নেতা বাবু সঞ্জয় কুমার রায় চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ২ নম্বর ওয়ার্ডের সারওয়ার হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের ঝড়ু আলী, ৪ নম্বর ওয়ার্ডের বিল্লাল হোসেন ও ওসমান গনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৭ ও সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ১১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নূর উল্লাহ জানিয়েছেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ