মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাদকসহ বিভিন্ন মালামাল উদ্ধার : আটক ৩

  • আপলোড তারিখঃ ১১-০১-২০২১ ইং
মাদকসহ বিভিন্ন মালামাল উদ্ধার : আটক ৩
দর্শনার পৃথক স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা-৬ বিজিবি গত দুদিন চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে জেলার পৃথক স্থান থেকে বিভিন্ন মালামাল উদ্ধার করেছে। গত শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুর নুর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ঝাঁঝাঁডাংগা গ্রামের আম বাগানের পাশ হতে ২১ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে। আটককৃত মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। একইদিন রাত সাড়ে ১১ টার দিকে সিভিল সোর্স এর সংবাদের ভিত্তিতে মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রায়হান কবির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রাম থেকে তিনজন আসামী, সদর উপজেলার কুতুবপুর গ্রামের মো. লিটন সরদার (২৮), মুন্সিপুর গ্রামের নূর হোসেনের ছেলে জজ মিয়া (৩০) ও একই গ্রামের সানোয়ার মো. হাসিবুল (৩০) কে দুই গ্রাম হেরোইন আটক করে। আটককৃত আসামীদেরকে মাদকদ্রব্যসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়। অপরদিকে, গতকাল রোববার সাড়ে ১০ টার দিকে বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত কামারপাড়া গ্রামের কামারপাড়া মাঠ হতে ৭৬ পিচ ঈড়ংাধঃব এগ ক্রীম আটক করে। পরে আটককৃত চোরাচালানী মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। উপরোক্ত আটককৃত চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ১৬ হাজার ২শ টাকা মাত্র।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ