মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মাদক সংশ্লিষ্টতায় তিনজনের জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ ১১-০১-২০২১ ইং
আলমডাঙ্গায় মাদক সংশ্লিষ্টতায় তিনজনের জেল-জরিমানা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার গোকুলখালী ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে একজন মাদক বিক্রেতা এবং দুই মাদকসেবীকে আটক করেছে। গতকাল রোববার আটককৃত ৩ জনের শরীর তল্লাশী করে ১০ গ্রাম গাঁজা ও সেবনের সরঞ্জাম উদ্বার করা হয়। জানা গেছে, রোববার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের গোকুলখালী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন এক মাদক ব্যবসায়ী ও দুজন মাদকসেবীকে আটক করে ক্যাম্প পুলিশ। পরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ভালাইপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ওহিদুল ইসলামকে (৩২) গাঁজা বিক্রয়ের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং কুলপালা গ্রামের লিটন মল্লিকের ছেলে লিমন আলীকে (১৯) ৭ হাজার টাকা ও কুলপালা গ্রামের খলিলুর রহমানের ছেলে তামিমকে (২৩) ১২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় গোকুলখালী ফাঁড়ি পুলিশের ইনচার্জ কামরুল ইসলামসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিল।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ