মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নজিরের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ১১-০১-২০২১ ইং
নজিরের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন
দর্শনায় সড়ক দুর্ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত কেরুজ ট্রাক চালক দর্শনা অফিস: দর্শনায় সড়ক দুর্ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত কেরুজ ট্রাক চালক নজির আহমেদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় দর্শনা পৌর এলাকার পরানপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের কবরস্থানে বেদনাবিধুর পরিবেশে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে পূর্ব পরিচিত, রাজনৈতিক ব্যক্তি, শুভাকাক্সক্ষী, কর্মজীবনের সহযোগী ও আত্মীয়-স্বজনেরা তাঁর জানাজায় উপস্থিত হন। সৎ ব্যক্তিত্ব ও মিষ্টিভাষী নজিরের লাশ শেষবারের মতো দেখতে গিয়ে উপস্থিত কোনো মানুষই চোখের অশ্রু না ফেলে থাকতে পারেনি। জানাজার আগেই যেন পরানপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন হয়ে ওঠে নীরবতার প্রতীক। নজিরের পরকাল জীবনে চলে যাওয়া যেন কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না সন্তান, স্বজন, প্রতিবেশী ও ভাই সাংবাদিক আওয়াল হোসেন। জানাজার নামাজের সময় তাঁর গুণের কথা বলে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। জানাজা ও দাফনকার্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শরীফুজ্জামান শরীফ, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দামুড়হুদা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আলম, পৌর বিএনপির মেয়র প্রার্থী হাবিবুর রহমান বুলেট, কেরুজ মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহাবুদ্দিন, কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিক, সহসম্পাদক সুমন পারভেজ, দর্শনা প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ, ওয়েভ ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, দর্শনা পৌর আওয়ামী লীগের নেতৃত্বশীল ব্যক্তিরা, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, শেখ আসলাম আলী তোতা, মান্নান খানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা, বিএনপি নেতা মুকুল শাহ, নাহারুল মাস্টার, জালাল উদ্দিন লিটন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ