মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অধ্যক্ষ কামাল সভাপতি ও হযরত সম্পাদক

  • আপলোড তারিখঃ ১১-০১-২০২১ ইং
অধ্যক্ষ কামাল সভাপতি ও হযরত সম্পাদক
দামুড়হুদায় উপজেলা লোকমোর্চার কমিটি গঠনবিষয়ক সভা অনুষ্ঠিত প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলা লোকমোর্চার কমিটি গঠনবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে দর্শনা হঠাৎপাড়াস্থ ওয়েভ ফাউন্ডেশনের ট্রেড ট্রেনিং সেন্টারে কোভিড-১৯ এর বিরুদ্ধে সুরক্ষা ও জন-চাহিদাভিত্তিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক হাজি সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সভাপতি ও জেলা আইনজীবী সমিটির সভাপতি অ্যাড. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ আলম সনি, সহসভাপতি তানজিলা মিনি, জীবননগন উপজেলা লোকমোর্চার সভাপতি উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মোহা. আব্দুল লতিফ অমল, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুস শুকুর, উপ-সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ ও জেলা লোকমোর্চার সদস্যসচিব কানিজ সুলতানা। লোকমোর্চার লক্ষ-উদ্দেশ্য তুলে ধরে বিষদ আলোচনা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে সহসভাপতি তানজিলা মিনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৫ সদস্যের সার্চ কমিটির মাধ্যমে দামুড়হুদা উপজেলা লোকমোর্চার কমিটি গঠন করা হয়। সভায় দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীনকে সভাপতি এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলীকে সাধারণ সম্পাদক মনোনিত করে ১৬ সদস্যবিশিষ্ট সম্পাদকমণ্ডলীর নাম ঘোষণা করেন প্রধান অতিথি। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি হাজি সহিদুল ইসলাম, সহসভাপতি সেলিম উদ্দীন বগা, কামরুন্নাহার রানী, আশরাফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হানিফ মণ্ডল, প্রভাষক মিল্টন কুমার সাহা, সালেহা বেগম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান জনি শাহ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিনা আকতার, দপ্তর সম্পাদক ইউনুচ আলী, প্রচার সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান হবি, সাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, পরিবেশবিষয়ক সম্পাদক দামুড়হুদা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোজাম্মেল শিশির এবং অ্যাড. রেজাউল হককে আইনবিষয়ক সম্পাদক মনোনিত করা হয়। পরে জেলা কমিটির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বাকী সদস্যদের নাম অর্ন্তভুক্তির মাধ্যমে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করার সিন্ধান্ত গৃহীত হয়। নাম ঘোষণার পর হাত তোলার মাধ্যমে উপস্থিত সকলের সম্মতি গ্রহণ করা হয়। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন প্রোগ্রাম অফিসার ফরহাদ হোসেন, আব্দুল আলীম স্বজল ও আবু বক্কর সিদ্দিক।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ