মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বিএনপির মানববন্ধন পুলিশি বাধায় পণ্ড

  • আপলোড তারিখঃ ০৮-০১-২০২১ ইং
ঝিনাইদহে বিএনপির মানববন্ধন পুলিশি বাধায় পণ্ড
ঝিনাইদহ অফিস: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ঝিনাইদহে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। কর্মসূচি পালনের জন্য গতকাল বৃহস্পতিবার শহরের এইচএসএস সড়কে দলটির জেলা কার্যালয়ে দলীয় নেতা-কর্মীরা জড়ো হলে পুলিশ তাঁদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশি বাধায় বেশিরভাগ নেতা-কর্মী চলে গেলে কিছু সংখ্যক নেতা-কর্মী ব্যানার নিয়ে মানববন্ধন করতে গেলে পুলিশ ব্যানার কেড়ে নেয়। পুলিশের বাধায় মানববন্ধন বা সমাবেশ করতে না পারায় ফিরে যান নেতা-কর্মীরা। জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. এম মজিদ বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি ছিল। মানববন্ধনে দাঁড়ানোর আগেই পুলিশ নেতা-কর্মীদের চলে যেতে বলে। আমরা কয়েকজন নেতা-কর্মী ব্যানার নিয়ে দাঁড়ানোর চেষ্টা করলে তারা ব্যানারও কেড়ে নেই। গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ এমন একটি কর্মসূচি পুলিশ করতে না দিয়ে স্বৈরতন্ত্রের মানসিকতা দেখিয়েছে।’


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ