মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে দুর্ঘটনায় নারী আহত

  • আপলোড তারিখঃ ০৮-০১-২০২১ ইং
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে দুর্ঘটনায় নারী আহত
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে মেহেরপুর থেকে খুলনা যাওয়ার পথে রাজনগর গ্রামে সড়ক দুর্ঘটনায় তামান্না নামের এক নারী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মেহেরপুর থেকে খুলনাগামী সবজি বোঝায় পিকআপের সামনের চাকা পাংচার হয়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে বাঁচাতে যেয়ে পিকআপের চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনায় ইজিবাইকে থাকা তামান্না নামের এক নারী আহত হন। স্থানীয়রা মেহেরপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে তামান্নাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহত তামান্না মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের গোরের মেয়ে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ